ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত 
  • ফিফার নতুন পরিকল্পনা

    ১০০ মিনিট করে খেলা হবে বিশ্বকাপে প্রতি ম্যাচে !

     ১০০ মিনিট করে খেলা হবে বিশ্বকাপে প্রতি ম্যাচে !
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফুটবলে নতুনত্ব আনার বেশ কিছু চেষ্টা হয়েছে গেল কয়েক বছরে। দুই বছর পরপর বিশ্বকাপের প্রস্তাবও তোলা হয়েছিল। এবার ফিফা পরিকল্পনা করছে প্রতি ম্যাচে ১০০ মিনিট করে খেলানোর। সেটাও আগামী কাতার বিশ্বকাপেই। ইতালিয়ান সংবাদ মাধ্যম কোরিয়েরে দেল্লো স্পোর্তের দাবি অন্তত এমনই। 

    তারা জানাচ্ছে, এমন পরিকল্পনা নাকি এসেছে খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মাথা থেকে। তবে এই পরিকল্পনা অনুমোদন পেতে হবে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডে, ফুটবলের যেকোনো নিয়ম বদলানোর ক্ষমতাটা তাদের হাতেই।

    মূলত রাগবির সঙ্গে মিল রেখে দুই ধাপে খেলা হয় ফুটবল। রাগবির চেয়ে পাঁচ মিনিট বেশি করে অবশ্য খেলা হয় প্রতি অর্ধেই। বিশ্বকাপেও এই নিয়মটি এতদিন প্রচলিত ছিল। এখন তাতেই বদল আনতে চাচ্ছেন ফিফা সভাপতি। 

    প্রচলিত নিয়মে বদল আনার কাজ অবশ্য এবারই প্রথম করেননি ইনফান্তিনো। ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে ২০২৬ মেক্সিকো-যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ৪২ দলের খেলা। এর বাইরে দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনার কথাও জানায় ফিফা।

    এমন পরিকল্পনার পর ইউরোপ ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় সংস্থাটিকে। যদিও অন্য অঞ্চলগুলো থেকে সমর্থন দেওয়া হয় বিশ্বকাপে খেলার সুযোগ বাড়বে, এমন ভাবনা থেকে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ