ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত 
  • ইনজুরির কারণে আজ দেশে ফিরছেন তারা

    ইনজুরির কারণে আজ দেশে ফিরছেন তারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। দুই জনই দেশে ফিরে আসছেন আজ। গতকাল বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে জানা গেছে, আজ বিকাল পৌনে ৫টায় ঢাকায় পৌঁছে যাবেন দুই ফাস্ট বোলার।

    প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ডান হাতের কাঁধে ব্যথা পেয়েছিলেন তাসকিন। পরে ফিজিওথেরাপি নিয়েছেন, কাঁধে টেপিং করেছেন এবং পেইনকিলার খেয়ে ম্যাচের দ্বিতীয় ইনিংসে বোলিং করেছেন ডানহাতি এই পেসার।

    জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেছেন, সুস্থ্য হতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে তাসকিনের। টানা তিন ফরম্যাট খেলে ক্লান্ত শরিফুলকে প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল। ওয়ানডে সিরিজেই বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছিলেন বাঁহাতি এই পেসার। সেই ব্যথা না কমায় এমআরআই করানো হয়। যেখানে তার গ্রেড ওয়ান লিগামেন্ট ইনজুরি ধরা পড়েছে। ইতিমধ্যে তার রিহ্যাব শুরু হয়ে গেছে। তবে এপ্রিলের শেষ দিকে আবারও অনুশীলনে ফিরতে পারবেন শরিফুল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ