ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক শিক্ষানুরাগী ও দানবীর অমৃত লাল দে’র ৩৩তম মৃত্যুবার্ষিকী রোববার গৌরনদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে: সরোয়ার  বামনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট চলছে প্যারাগুয়েকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের উড়ন্ত শুরু বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ চার দফা কমার পর সোনার দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা  জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তা, পুলিশের সোর্স গ্রেফতার
  • ‘দ্য হান্ড্রেডেও’ দল পেলেন না সাকিব

    ‘দ্য হান্ড্রেডেও’ দল পেলেন না সাকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আইপিএল নিলামে সাকিব আল হাসান দল না পাওয়ায় আলোচনা কম হয়নি। এবার সময়ের সেরা এই অলরাউন্ডার অবিক্রীত রয়ে গেলেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এও। সোমবার এই টুর্নামেন্টের ড্রাফট আয়োজিত হয়। পরদিন মঙ্গলবার প্রকাশিত হয় দল পাওয়া খেলোয়ারদের তালিকা। এই তালিকায় নাম ছিল না সাকিবের। 

    টুর্নামেন্টটির দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক ১ লাখ পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে ছিলেন তিনি। দেশসেরা এই অলরাউন্ডারের এমন নিয়তি অবশ্য নতুন নয়। সাকিব দ্য হান্ড্রেডের এর আগের দুই ড্রাফটেও দল পাননি। করোনাভাইরাসের কারণে অবশ্য প্রথমবার ড্রাফট হওয়ার পরও মাঠে গড়ায়নি এই টুর্নামেন্টটি।

    সাকিব অবশ্য একা নন। বাংলাদেশ থেকে আরও আট ক্রিকেটার নাম দিয়েছিলেন দ্য হান্ড্রেডের ড্রাফটে। দল পাননি কেউই। সেই আট ক্রিকেটার হলেন- তামিম ইকবাল, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, আফিফ হোসেন, সাব্বির রহমান ও সৌম্য সরকার।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ