ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • চার বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

    চার বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বামনায় ৪ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে বামনা থানা পুলিশ। ধর্ষণের শিকার ওই শিশুটি বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই শিশুটির বাড়ী বামনা উপজেলার রামনা ইউনিয়নের গোলাঘাটা কড়ইতলা গ্রামে।

    গত সোমবার রাতে ওই শিশুটির বাবাকে নিজ বসতবাড়ী উপজেলার গোলাঘাটা কড়ইতলা গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় সোমবার রাতে শিশুটির মা বাদী হয়ে বামনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।


    শিশুটির মা জানায়, মেয়ের ২ বছর বয়স থেকেই তার বাবা কু দৃষ্টি দিতো। পরে ঘটনাটি পরিবারের লোকদের জানালেও তারা এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি।  দিনদিন মেয়ের অবস্থা আশংকাজনক দেখে গত ২ এপ্রিল মেয়েকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। স্থানীয় সংবাদকর্মীরা বিষয়টি জেনে বরগুনা পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিককে জানায়। পরে পুলিশ সুপারের নির্দেশে বামনা থানা পুলিশ অভিযুক্ত  পিতাকে গ্রেফতার করেন।

    বামনা থানার অফিসার ইন চার্জ মো. বশিরুল আলম বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে আমরা অভিযুক্ত পিতাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা নিয়ে মঙ্গলবার সকালে তাকে বরগুনা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ