ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • কাঠালিয়ায় রাস্তা ভেঙ্গে খালে: চলাচলে ভোগান্তি 

    কাঠালিয়ায় রাস্তা ভেঙ্গে খালে: চলাচলে ভোগান্তি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়া বাসষ্ট্যান্ড থেকে চান্দের হাট পর্যন্ত খালের পাড়ের রাস্তাটির বালা বাড়ীর পর থেকে বেশি কিছু অংশ ভেঙ্গে খালে পড়ে গেছে। এমত অবস্থায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ওই রাস্তা দিয়ে চলাচল করছে পথচারী ও যানবাহন। জনগুরুত্বপূর্ন এ সড়কটি দিয়ে প্রতিদিন যানবাহন ও শতশত মানুষ চলাচল করে।

    চান্দের হাট থেকে পশ্চিরা আউরা হয়ে কাঠালিয়া সদরে যাওয়ায় অন্যতম সড়ক এটি। বিকল্প একটি সড়ক থাকলেও কয়েক মাস ধরে সংস্কারের কাজ চলায় সেখন থেকে চলাচল করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয়রা । তারা  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে  রাস্তাটিকে রক্ষা ও ভাঙন রোধের ব্যবস্থার দাবি জানিয়েছেন। 

     স্থানীয় বাসিন্দা বিপুল হাওলাদার বলেন, আমার বাড়ির সামনে থেকে কয়েক মাস আগে রাস্তার বড় একটা অংশ ভেঙ্গে খালে পড়ে যায়। এখন অল্প একটু আছে সেখান দিয়ে ঝুঁকি নিয়ে গাড়ী ও মানুষ চলাচল করে। তাই যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পাড়ে। কর্তৃপক্ষের উচিত অতি দ্রুত রাস্তাটি রক্ষার জন্য স্থায়ীভাবে বাঁধের ব্যবস্থা করা।

    স্থানীয় আরেক বাসিন্দা মো. শহীদ হাওলাদার বলেন, রাস্তাটি দিয়ে প্রতিদিন অনেক গাড়ি ও মানুষজন চলাচল করে। কিন্তু রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় এখান থেকে চলাচল করা অত্যান্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এখন শুধু মাত্র ঝুঁকি নিয়ে কোন মতে ছোট গাড়ি চলাচল করতে পাড়ছে। ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স, মাইক্রোসহ বড় গাড়ি না চলতে পাড়ায় স্থানীয়রা অত্যান্ত চিন্তিত। 

     স্কুল শিক্ষক মো. সদরুল ইসলাম কামাল বলেন, আমি দীর্ঘদিন ধরে এখানে বসবাস করি। রাস্তাটি ভেঙ্গে যাওয়ার ফলে চলাচল করতে অনেক সমস্যা হয়। বাড়ির কাজের জন্য মালামাল নেয়া যাচ্ছে না। এছাড়া বড় কোন গাড়ী ও মালবাহী গাড়ী চলাচল করতে পাড়ছে না। তাই অতি দ্রুত রাস্তাটিকে বাঁধ দিয়ে রক্ষা করা উচিত তা না হলে কিছু দিন পরে এ রাস্তা দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। 
    ইজিবাইক চালক সোহাগ মিয়া বলেন, এ রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় একটি একটি করে ভাঙ্গা অংশ দিয়ে গাড়ি যেতে হয়। তাও খুব ঝুঁকি নিয়ে। যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এখনি রাস্তাটি মেরামত করা না হলে এ রাস্তা দিয়ে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে।

    ভ্যান চালক সুভাস বলেন, এই রাস্তা দিয়ে মালামাল নিয়ে পশ্চির আউরা এলাকায় যেতে হয়। কিন্তু ভ্যানে করে মালমাল নিয়ে এই রাস্তা দিয়ে চালচল করা অত্যান্ত ঝুঁকিপূর্ণ। সরকারের উচিত রাস্তাটি রক্ষার জন্য খালের পাড়ে একটি বাধের ব্যবস্থা করে রাস্তার ভাঙ্গা অংশ মেরামত করা। পথচারী ইমরান হোসেন বলেন, রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় গাড়ি নিয়ে চলাচলা করা খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পাড়ে। তাই অতি দ্রæত মেরামতের দাবি জানাচ্ছি।

    কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার জানান, ইতিমধ্যে আমি ওই রাস্তার ভাঙ্গা অংশটি কয়েকবার পরিদর্শন করেছি। মেরামতের জন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। তবে তাৎক্ষণিক মেরামতের জন্য কোন বরাদ্দ না থাকায় মেরামত করা সম্ভব হয়নি। বরাদ্দ পেলে স্থায়ীভাবে বাধ দিয়ে মেরামত করা হবে’।

    এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সাদ জগলুল ফারুক বলেন, রাস্তাটি মেরামত বা প্রটেকশনের জন্য আমরা ইতিমধ্যে প্রস্তাব পাঠিয়েছি। তার পরেও যদি জরুরী ভাবে মেরামতের দরকার হয় আমারা বিকল্প ভাবে দ্রত মেরামতের করবো।

     

    আসাদুজ্জামান সোহাগ/ কাঠালিয়া 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ