ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • বরগুনায় ১৬০ কেজি হাঙরসহ ৯ জেলে আটক

    বরগুনায় ১৬০ কেজি হাঙরসহ ৯ জেলে আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে একটি মাছ ধরা ট্রলারে তল্লাশি করে ১৬০ কেজি হাঙর, ১৫ কেজি শাপলাপাতা জব্দ করেছে কোস্টগার্ড। এসময় ওই ট্রলারে থাকা ৯ জেলেকে আটক করা হয়েছে।

     মঙ্গলবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে বিষখালী নদীতে অভিযান পরিচালনা করা হয়।

     কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন বলেন, বিষখালী নদী থেকে এফবি আল মেহেদী নামে মাছ ধরা একটি ট্রলার নিষিদ্ধ মাছ ধরে বিক্রির উদ্দেশ্যে কোথাও নিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলারটি আটক করা হয়। পরে ওই ট্রলারে তল্লাশি করে ১৬০ কেজি হাঙর, ১৫ কেজি শাপলাপাতা জব্দ করা হয়। এসময় ওই ট্রলারে থাকা ৯ জেলেকে আটক করা হয়।

     তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মাছগুলো মাটিচাপা দেওয়া হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ