ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • ক্যানসার আক্রান্ত ডাচ কোচের স্বপ্নে শুধুই বিশ্বকাপ

    ক্যানসার আক্রান্ত ডাচ কোচের স্বপ্নে শুধুই বিশ্বকাপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামনে কাতার বিশ্বকাপ। কিন্তু তার আগে দুঃসংবাদ নেদারল্যান্ডস শিবিরে। প্রোস্টেট বা মুত্রথলির ক্যানসারে আক্রান্ত হয়েছেন ডাচ জাতীয় ‍ফুটবল দলের কোচ লুই ফন গাল। শুরুতে শিষ্যদের নিজের অসুস্থতার খবরটি দিতে চাননি ৭০ বছর বয়সী কোচ। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসে এক টেলিভিশনে ক্যানসার আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে জানান ফন গাল। 

    ফন গাল বলেন, 'আমি যাদের সঙ্গে কাজ করি তাদের কথাটা ওভাবে বলিনি। কারণ এটা তাদের কাজকে প্রভাবিত করতে পারে। তাই আমি ভেবেছিলাম তাদের জানা উচিত নয়। আপনি প্রোস্টেট ক্যানসারে নাও মরতে পারেন। অন্তত ৯০ শতাংশ ক্ষেত্রে তো নয়। এটি সাধারণত অন্তর্নিহিত এক রোগ যা আপনাকে হত্যা করে। এর জন্য ২৫ বার রেডিয়েশন চিকিৎসা নিয়েছি।'

    ৭০ বছরের এই প্রবীন কোচ মাঠের বাইরে নিজের জীবন বাঁচাতেও কঠিন লড়াই চালিয়ে গিয়েছেন। গত রাশিয়া বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি নেদারল্যান্ডস। কাতার বিশ্বকাপের টিকিট পেয়ে গিয়েছে ডাচরা। গত সপ্তাহেই কোভিডে সংক্রমিত হয়েছিলেন ফন গাল। ডাচদের জাতীয় দলে এটা তার তৃতীয় টার্ম। কাতার বিশ্বকাপ নিয়ে গত মাসে ফিফার বিরুদ্ধে বোমাও ফাটান ডাচ কোচ। তবে ফন গালের লক্ষ্য কাতার বিশ্বকাপ। দেশকে বিশ্বকাপের আসরে সাফল্য এনে দেওয়াই ডাচ কোচের পাখির চোখ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ