ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • সালমানের মুখে টেপ 

    সালমানের মুখে টেপ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনায় বেশ বাজে সময় পার করছে ভারত। প্রতিদিন বাড়ছে সংক্রমণ এবং মৃত্যুর হার। বন্ধ হয়ে গেছে বেশির ভাগ সিনেমা হল। এতকিছুর মাঝেও বলিউড ভাইজান সালমান যেন নিজের প্রতিজ্ঞায় অটল।

    আসন্ন ঈদুল ফিতরেই মুক্তি দিতে যাচ্ছে তার নতুন সিনেমা 'রাধে : দ্য মোস্ট ওয়ান্টেড ভাই'।

    সিনেমাটিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের প্রতিভাবান অভিনেত্রী দিশা পাটানি। সম্প্রতি তিনি কথা বলেছেন সিনেমাটির আলোচিত-সমালোচিত সালমানের সঙ্গে একটি চুম্বনদৃশ্য নিয়ে।

    বলিউডে এ পর্যন্ত কোনো চুম্বনদৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি সালমানকে। তবে সম্প্রতি সিনেমাটির একটি গানে দিশার সঙ্গে তার চুম্বন দৃশ্যের দেখা মিললে এনিয়ে শুরু হয় নানা সমালোচনা।

    দিশা জানিয়েছেন মজার তথ্য। চুম্বনদৃশ্যে সত্যিকার অর্থে অভিনয় করেননি সালমান। দৃশ্যটির আগে নিজের মুখ স্কচটেপ দিয়ে বন্ধ করে নিয়েছিলেন তিনি।

    তবে প্রথম কোনো অভিনেত্রী হিসেবে, চুম্বনদৃশ্যে সালমানের এত কাছাকাছি যাওয়ার ব্যাপারে দিশা বলেন, 'আমরা সবাই অভিনয় করি। দিনশেষে চরিত্রের দাবি অনুযায়ী আমাদের অভিনয় করতে হয়। পরিচালকের নির্দেশ মতোই আমাদের কাজ করতে হয়। তবে সালমান আমাকে চুম্বন করেননি। তাই তার কিসিং নীতি ভাঙনের কোনো প্রশ্নই আসে না'।

    সিনেমাটি যদি সময়মতো মুক্তি পায় তাহলে আমরা সবাই অনেক খুশি। এর মধ্যে প্রায় এক বছর পিছিয়ে গেছে আমাদের এই সিনেমাটি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ