ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • মেসি-নেইমার-এমবাপের নৈপুণ্যে পিএসজির দুর্দান্ত জয়

    মেসি-নেইমার-এমবাপের নৈপুণ্যে পিএসজির দুর্দান্ত জয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লিগ ওয়ানে বড় জয় পেয়েছে পিএসজি। এমবাপে-নেইমারের জোড়ার সঙ্গে গোলের দেখা পেলেন লিওনেল মেসিও। এই ত্রয়ীর ৫ গোলে লরিয়েঁকে উড়িয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে গেল মাওরিসিও পচেত্তিনোর দল।

    রোববার রাতে ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে লরিয়েঁর বিপক্ষে দ্বাদশ মিনিটে এগিয়ে যায় পিএসজি। মেসির ফ্লিকে এমবাপে পাস বাড়ান নেইমারকে। নিচু শটে সেটি জালে পাঠান ব্রাজিলিয়ান তারকা। ম্যাচের ২৮ মিনিটের মাথায় নিজেই গোল করেন এমবাপে।

    ৫৬তম মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে পিএসজি। তবে গোল হজম করলেও ৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান আরও বাড়িয়ে নেন এমবাপে।

    ৭৩ মিনিটে গোল করে পিএসজির জয় প্রায় নিশ্চিত করেন মেসি। তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে লরিয়েঁর জালে পঞ্চম গোলটি করেন নেইমার। ১৫ ম্যাচের মধ্যে প্রথমবারের মতো একাদশে নামা মেসি, নেইমার এবং এমবাপ্পে তিন তারকাই গোল পেলেন পিএসজির হয়ে।

    লিগে ৩০ ম্যাচে ২১ জয় ও পাঁচ ড্রয়ে পিএসজির পয়েন্ট ৬৮। সমান ম্যাচে ১২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে মার্সেই।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ