ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • দারুণ বোলিং করেও মোস্তাফিজদের হার

    দারুণ বোলিং করেও মোস্তাফিজদের হার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডে অনেক পেসার থাকায় মোস্তাফিজুর রহমান প্রথম পছন্দে ছিলেন না। নানা কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দিল্লির উদ্বোধনী ম্যাচে খেলা হয়নি তার। গতকাল দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথমবারের মতো খেলার সুযোগ পান মোস্তাফিজুর রহমান। চলতি আসরে প্রথম ম্যাচেই চার ওভারে ২৩ রান দিয়ে তিন উইকেট শিকার করেন বাঁহাতি এই পেসার।

    ওপেনিং ওভারের তৃতীয় বলেই ম্যাথু ওয়েডকে আউট করেন ফিজ। ইনিংসের শেষ ওভারে নেন দুই উইকেট। মোস্তাফিজ ছাড়া আর কেউই তেমন প্রভাব বিস্তার করতে পারেননি। তাই আগে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স ১৭১ রান করে ৬ উইকেটে। শুভমান গিলের ৪৩ বলে ৮৪ রানের ঝড়ে এ সংগ্রহ করে গুজরাট। ১৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটে ১৫৭ রানের বেশি করতে পারেনি দিল্লি। ফলে ভালো বোলিং করেও ১৪ রানে হারতে হয় মুস্তাফিজদের।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ