ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • ম্যানইউকে কাঁপিয়ে দিল লেস্টার

    ম্যানইউকে কাঁপিয়ে দিল লেস্টার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওল্ট ট্র্যাফোর্ডে শনিবার রাতে লেস্টার সিটির বিপক্ষে আবারও জেগেছিল হারের শঙ্কা। তবে পিছিয়ে পড়ার পর ব্যবধান ঘুচিয়ে এবং বাকি সময়ে খুব কষ্টে সমতা ধরে রেখে মাঠ ছাড়ল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের শুরুতে কেলেচি ইহেনাচোর গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ফ্রেদ। ম্যাচটিতে স্ট্রাইকার শূন্যতায় ভুগেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

    ম্যাচের ৬৩তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে এগিয়ে যায় লেস্টার। মাঝমাঠে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে ওঠে তারা। বাঁ থেকে মিডফিল্ডার জেমস ম্যাডিসনের বাড়ানো ক্রসে ডি-বক্সে নিচু হয়ে হেডে গোলটি করেন ইহেনাচো। পাল্টা জবাব দিতে অবশ্য একেবারেই দেরি করেনি স্বাগতিকরা। এর তিন মিনিট পর প্রতিপক্ষের দুর্বলতায় রাফায়েল ভারানে মাঝমাঠে বল ধরে বাড়ান ফ্রেদকে।

    ব্রাজিলিয়ান মিডফিল্ডার ডান দিকে ফের্নান্দেসকে পাস দিয়ে বক্সে ঢুকে পড়েন। পর্তুগিজ মিডফিল্ডারের নিচু শট গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও বল হাতে রাখতে পারেননি। আলগা পেয়ে জোরাল শটে জালে পাঠান ফ্রেদ। ফলে ১-১ সমতায় ফেলে। 
    শীর্ষ চারে থেকে লিগ শেষ করার আশা ফিকে হয়ে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ৩০ ম্যাচে ১৪ জয় ও ৯ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে তারা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম হটস্পার সমান পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে আর্সেনাল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ