ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বেতাগীতে শাড়িতে ঝুলন্ত দম্পতির মরদেহ উদ্ধার

    বেতাগীতে শাড়িতে ঝুলন্ত দম্পতির মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগীতে শাড়িতে ঝুলন্ত দম্পতির মরদেহের উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার মোকামিয়া ইউনিয়নের জোয়ার করুণা গ্রামের একটি বাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।


    নিহতরা হলেন–মোকামিয়া ইউনিয়নের জোয়ার করুণা গ্রামের বাসিন্দা হিরু হাওলাদারের মেয়ে তামান্না (১৯) ও একই এলাকার বাসিন্দা মনির হাওলাদারের ছেলে আসলাম (২২)।


    অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ শনিবার সকালে প্রতিবেশীরা আসলাম ও তামান্নার কোনো  সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি করেন। পরে দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করলে তাদের একই শাড়িতে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে পুলিশ ঘরের ভেতর থেকে শাড়িতে ফাঁস দেওয়া  ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।


    তামান্নার মামা মো. বায়োজীদ হোসেন জানান, এক বছর সম্পর্কের মাধ্যমে তামান্না ও আসলাম বিয়ে করেন। ছেলের পরিবার মেনে নিলেও মেয়ে তামান্নার পরিবারের কেউ এ বিয়ে মেনে নেয়নি। বিয়ের পর থেকে স্বামীর বাড়িতেই থাকতেন এ দম্পতি।

    বায়েজিদ বলেন, আত্মহত্যার দু’দিন আগে আমার বোনকে ফোন করেন তামান্না এবং জানান, তার শাশুড়ি ও দাদি শাশুড়ি মিলে তাঁকে নানাভাবে মানসিক নির্যাতন করেন।

    নিহত আসলামের মা পারভিন বেগম বলেন, গতকালও আমার ছেলে বাজারে গিয়ে মাছ কিনে এনেছে। আমাদের সঙ্গে ছেলে ও বউয়ের অনেক ভালো সম্পর্ক ছিল ওরা কেন আত্মহত্যা করল বুঝতে পারছি না।

    বেতাগী থানার ওসি মো. শাহআলম হাওলাদার বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি টিম কাজ করেছেন। লাশ সুরতহাল কাজ শেষে বরগুনা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ ঘটনার কারণ জানার জন্য কাজ করছে এবং রিপোর্ট হাতে পেলে সঠিক তথ্য পাওয়া যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ