ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু
  • ম্যাচের অনেক কিছু বাকি আছে: মিরাজ

    ম্যাচের অনেক কিছু বাকি আছে: মিরাজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডারবান টেস্টের দ্বিতীয় দিনে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে গুটিয়ে দিয়ে ভালো কিছুর আভাস দিচ্ছিল। কিন্তু দিনের তৃতীয় সেশনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মুমিনুল হকের দল। ৪ উইকেটে ৯৮ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ। চাপের মুখেও আশাবাদী মেহেদী হাসান মিরাজ।

    ১৪ রানের মধ্যে শেষ তিন উইকেট হারিয়ে চাপে আছে সফরকারী। মিরাজ অবশ্য এখনো আশা হারাননি। গতকাল দিন শেষে এই অলরাউন্ডার কণ্ঠে ছিল ঘুরে দাঁড়ানোর প্রত্যয়, ‘ অনেক কিছু বাকি আছে। এখনই ফল অনুমান করা সম্ভব না। টেস্টে এমন হয়ই। যারা বেশি ভালো খেলবে তারাই জিতবে। এখনো আমাদের অনেক সুযোগ আছে। জয় আছে, লিটন আছে, রাব্বি আছে, আমি আছি।’

    কাজটা সহজ নয় মিরাজ নিজেও সেটি মানছেন। তবু এই অবস্থা থেকে যত দূর এগোনো যাবে দলের জন্য ততই ভালো। মিরাজ বলেন,‘চেষ্টা থাকবে প্রথম সেশনটা খেলার। ব্যাটসম্যানদের অনেক চ্যালেঞ্জ থাকবে। কারণ ৪ উইকেট পড়ে গেছে। চ্যালেঞ্জ নিয়েই এগোতে হবে। যত দূর যেতে পারি, সেটিই সহায়তা করবে আমাদের।’ 

    দ্বিতীয় দিন থেকেই স্পিনাররা উইকেট থেকে সহায়তা পেতে শুরু করেছে। ৩৩ বছর বয়সী প্রোটিয়া অফ স্পিনার সাইমন হারমার বেশ ভুগিয়েছে মুশফিক -মুমিনুলদের। ৪টি উইকেটই নিয়েছেন তিনি।

    মিরাজ তাই মনে করেন দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার জন্যও ব্যাটিং করা সহজ হবে না। তিনি বলেন, ‘ওদের জন্যও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে। প্রথম ইনিংসে যত দূরে যেতে পারি, সেটাই ভালো হবে।বল টার্ন করছে, একটু নিচু হচ্ছে যেটা কঠিন। তবে ব্যাটসম্যানরা যদি সামলাতে পারে। জয় ভালো করছে। মানসিকভাবে শক্ত থাকলে আরও কাছাকাছি যেতে পারব।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ