ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু
  • আফগানিস্তান বোলিং কোচের দায়িত্বে উমর গুল

    আফগানিস্তান বোলিং কোচের দায়িত্বে উমর গুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের সাবেক পেস বোলার উমর গুল আফগানিস্তানের জাতীয় দলের বোলিং কোচ ও পরামর্শদাতা হলেন। শুক্রবার (১ এপ্রিল) টুইটে বিবৃতি দিয়ে এই খবর জানিয়ে দিল আগানিস্তান ক্রিকেট বোর্ড। 

    গুলের কোচিং করানোর অভিজ্ঞতাও মন্দ নয়। পাকিস্তান সুপার লিগে কুয়েতা গ্ল্যাডিয়েটর্সকে কোচিং করিয়েছেন। লঙ্কা প্রিমিয়র লিগে গল গ্ল্যাডিয়েটর্সেরও কোচ ছিলেন তিনি। কাশ্মীর প্রিমিয়র লিগেও কাজ করেছেন গুল। আগামী ৪ এপ্রিল আফগানিস্তানের জাতীয় শিবিরে যোগ দেবেন তিনি। 

    জানা গেছে, আপাতত উমর গুলের সঙ্গে তিন মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছে আফগানিস্তান। যদি তার কাজে আফগান ক্রিকেট বোর্ড সন্তুষ্ট হয় তাহলে পাকিস্তানি এই বোলারের চুক্তি বাড়তে পারে। এদিকে, ৪০০ আন্তর্জাতিক উইকেটের মালিক উমর গুল জানিয়েছেন, তিনি নতুন দায়িত্ব পেয়ে সম্মানিত। নিজের অর্জিত জ্ঞানের ঝুলি উপচে দেবেন আফগান ক্রিকেটারদের জন্য়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ