ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • পাথরঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র উদ্ধার

    পাথরঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের জাফর হাজির পরিত্যাক্ত একটি ঘর থেকে একটি দেশীয় পাইপ গান, একটি কার্তুজ ও একটি ব্যবহৃত খোসা উদ্ধার করেছে পাথরঘাটা থানা পুলিশ।

    বৃহস্পতিবার (৩১ মার্চ)  দিবাগত রাত ১১ টার এগুলো উদ্ধার করা হয়। 

    পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার এর সত্যতা নিশ্চিত করেছেন ।

    তিনি বলেন, পুলিশের প্রতিদিন রাতের টহলের অংশ হিসেবে উপজেলার পাথরঘাটার সদর ইউনিয়নের রুহিতা গ্রামের জাফর হাজির একটি পরিত্যক্ত ঘরে দেশীয় অস্ত্র আছে এমন তথ্যের ভিত্তিতে ওই ঘরে তল্লাশি করা হয়। পরে একটি দেশিয় পাইপ গান, ১টি কার্তুজ ও ১টি ব্যবহৃত খোসা পাওয়া যায়।

    তিনি আরও বলেন, কিভাবে এ অস্ত্র গুলো এখানে আসলো বা কি উদ্দেশ্যে রাখা হয়েছে আমরা তদন্ত করে দেখবো।##


     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ