ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • পাথরঘাটায় ২৭ লাখ পোনাসহ আটক ১১

    পাথরঘাটায় ২৭ লাখ পোনাসহ আটক ১১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ১১টি মোটরসাইকেলে বহন করা ৫০ ড্রামে ২৫ লাখ বাগদা রেনু পোনা ও ২ লাখ গলদার পোনা জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার (১ এপ্রিল) ভোরে উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন থেকে জব্দ করা হয়।


    এ সময় পোনা বহনকারী ১১ জনকে আটক করে।
    কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন বলেন, বিপুল পরিমাণ পোনা নিয়ে যাওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে উপজেলার কাঠালতলী ইউনিয়ন থেকে ১১টি মোটরসাইকেলে ৫০ ড্রামে ২৫ লাখ বাগদা রেণু পোনা, পাঁচটি কলসিতে ২ লাখ গলদা রেনু পোনা জব্দ করা হয়। এ সময় ১১ জনকে আটক করা হয়।

    পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত পোনা বিষখালী নদীতে অবমুক্ত করা হয় এবং আটক ১১ জনকে অবৈধ রেণু পোনা বহনের দায়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ