ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • জাল সনদ দিয়ে চাকরি করে সরকারি অর্থ আত্মসাৎ

    জাল সনদ দিয়ে চাকরি করে সরকারি অর্থ আত্মসাৎ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভুয়া ও জাল সনদ জমা দিয়ে চাকরি করে সরকারি আর্থ আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে বরগুনার আমতলী উপজেলাধীন আঠারগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজের বর্তমান সহকারী প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলামের বিরুদ্ধে।

    সরকারি অর্থ অবৈধ ভাবে আত্মসাৎ কারী ভুয়া শিক্ষক জাহিদুল ইসলামের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত (২২ মার্চ) একটি লিখিত অভিযোগ দিয়েছেন সোনাখালী গ্রামের মৃত্যু রুস্তুম আলী হাওলাদারের ছেলে মোঃ আবু সালেহ।

    অভিযোগ সুত্রে জানাযায়, জাহিদুল ইসলামের শিক্ষা জীবনে এসএসসি হতে স্নাতকোত্তর পর্যায়ে কৃষি বিষয়ে  লেখাপড়ার কোন সনদ পত্র না থাকা সত্ত্বেও গত (৩০ ডিসেম্বর ২০০৪) ইংরেজি তারিখে উত্তর কালামপুর (কালিবাড়ী) নূরানী বালিকা দাখিল মাদ্রাসার সুপার আলাউদ্দিন সিকদারের সাথে অবৈধ লেনদেনের বিনিময়ে সহকারী শিক্ষক (কৃষি) শূন্য পদে কতিপয় শর্তসাপেক্ষে জাহিদুল ইসলামকে কৃষি শিক্ষক হিসেবে যোগদান করেন।

    জাহিদুল ইসলাম  ভুয়া কৃষি বিষয়ক সার্টিফিকেট দিয়ে  গত (১ জানুয়ারি ২০০৫) ইংরেজি তারিখে সহকারী শিক্ষক (কৃষি) পদে যোগদান করেন।  জাল সার্টফিকেটধারী  শিক্ষক জাহিদুল ইসলাম উত্তর কালামপুর কালিবাড়ী নূরানী বালিকা দাখিল মাদ্রাসার অনাপত্তিপত্র/অভিজ্ঞতা সনদ নিয়ে গত (১১ অক্টোবর ২০১৫) তারিখে উত্তর সোনাখালী স্কুল অ্যান্ড কলেজে সহকারী প্রধান শিক্ষক পদের জন্য আবেদন করেন এবং উক্ত পদে যোগদান করে অদ্যবদি তিনি বহাল তবিয়তে চাকুরী করে আসছেন।

    অভিযোগকারী  আবু সালেহ বলেন, জাহিদুল ইসলাম জালিয়াতী করে কৃষি বিষয়ক সার্টফিকেট সংগ্রহ করছেন চাকুরী করছেন। সোনাখালীর এক প্রভাবশালী সরকারী কর্মকর্তার সহযোগিতায় জাহিদুল ইসলাম একের পর এক অনিয়ম দুর্নীতি করলেও পার পেয়ে যাচ্ছেন। আমি জাহিদুল ইসলামের অনিয়ম দুনীতির  বিচার চাই।

    এ বিষয় অভিযুক্ত শিক্ষক জাহিদুল ইসলাম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করেন। 

    আমতলী উপজেলা নির্বাহী অফিসার একে এম আব্দুল্লাহ বির রশিদ বলেন, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ