ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • মিরন সিকদার সভাপতি, নিজাম মীরবহর সম্পাদক

    কাঁঠালিয়ায় বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

    কাঁঠালিয়ায় বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দলয় ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।

    সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মিরন সিকদারকে সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আকতার হোসেন নিজাম মীরবহরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও সিনিয়র সহসভাপতি মো. জালালুর রহমান আকন,  যুগ্ম সাধারণ সম্পাদক মো, মামুনুর রশীদ ও  সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম মুন্সিকে নির্বাচিত করা হয়। 

    সম্মেলনে উপজেলা শাখার আহবায়ক মো. রফিকুল ইসলাম মিরন সিকদার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, কাঁঠালিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জালালুর রহমান আকন, যুগ্ম আহবায়ক মো. আলিম মুন্সী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিন মীরবহর, জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. গিয়াস সরদার দিপু ও কাঁঠালিয়া উপজেলা যুবদল নেতা জয়নাল আবেদিন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ