ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • রাজাপুরে  ৪টি গাঁজা গাছসহ যুবক আটক

    রাজাপুরে  ৪টি গাঁজা গাছসহ যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     ঝালকাঠির রাজাপুর উপজেলার কেওতা গ্রাম থেকে ৪শ গ্রাম গাঁজা ও ৪টি গাঁজা গাছসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। 

    আটককৃত যুবক এনায়েত হোসেন (৩১) ওই গ্রামের ইউসুফ আলী হাওলাদারের পুত্র।  সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বাসা থেকে তাকে আটক করে। পরে এনায়েতের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ৪শ গ্রাম গাঁজা ও তার বাড়ি সংলগ্ন সবজি বাগান থেকে ৪টি জীবন্ত গাঁজা গাছ উদ্ধার করা হয়।

     ঘটনার সত্যতা স্বীকার করে রাজাপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) পুলক চন্দ্র রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর থানা পুলিশের একটি চৌকস দল সোমবার রাত আড়াইটার দিকে কেওতা গ্রামে অভিযান পরিচালনা করে। ওই গ্রামের ইউসুফ হাওলাদারের পুত্র এনায়েত হোসেন (৩১)কে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে ঘরের ভেতর থেকে ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

     জিজ্ঞাসাবাদে এনায়েতের বাড়ি সংলগ্ন সবজি বাগান থেকে ৪টি জীবন্ত সবুজ গাঁজা গাছ জব্দ করা হয়। তার বিরুদ্ধে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ