ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • বরিশাল বিভাগে কোভিড টিকার দ্বিতীয় ডোজ নিয়ে উদ্বিগ্ন মানুষ

    বরিশাল বিভাগে কোভিড টিকার দ্বিতীয় ডোজ নিয়ে উদ্বিগ্ন মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে ভারতের সেরাম ইন্সটিটিউটের কোভিড টিকার দ্বিতীয় ডোজ বঞ্চিত হচ্ছেন ৬৯ হাজার ৩শ’ ৮৩ জন মানুষ। ইতিমধ্যে যথাসময়ে দ্বিতীয় ডোজের টিকা না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। যদিও টিকা সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। 

    গত ৭ ফেব্রুয়ারি বরিশাল বিভাগের ৬ জেলা এবং সিটি করপোরেশন এলাকায় কোভিড টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়। সব শেষে ২৮ এপ্রিল পর্যন্ত বিভাগের ৬ জেলা ও সিটি করপোরেশন এলাকায় প্রথম ডোজ নেয় ২ লাখ ৫০ হাজার ৩০৩ জন। এরপর থেকে বন্ধ রয়েছে কোভিড টিকার প্রথম ডোজ দেওয়া। 

    গত ৮ এপ্রিল শুরু হয় কোভিডের দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম। এরপর থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের ৬ জেলা ও সিটি করপোরেশন এলাকায় দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ লাখ ৫১ হাজার ৬শ’ জন। প্রথম ডোজ নেওয়া ২ লাখ ৫০ হাজার ৩০৩ জনের মধ্যে এখনও দ্বিতীয় ডোজ নেননি ৯৮ হাজার ৭শ’ ৩জন। অথচ বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের কাছে মজুদ আছে সেরাম ইন্সটিটিউটের ২ হাজার ৯শ’ ৩২ ভায়েল টিকা। মজুদ থাকা ভায়েল দিয়ে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া যাবে ২৯ হাজার ৩শ’ ২০ জনকে। সে হিসেবে প্রথম ডোজ নেওয়ার পরও বরিশালের ৬৯ হাজার ৩শ’ ৮৩ জন মানুষের যথা সময়ে সেরামের কোভিড টিকার দ্বিতীয় ডোজ না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে উদ্বিগ্ন টিকার প্রথম ডোজ নেওয়া মানুষরা। 

    যদিও এ নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। 

    তিনি বলেন, সরকার বিশ্বের বিভিন্ন উৎস থেকে কোভিড টিকা সংগ্রহের চেষ্টা করছে এবং শিগগিরই এ বিষয়ে একটি সুষ্ঠু সমাধান হবে বলে আশা করেন স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ