ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু
  • মহিপুরে পুর্নবাসনের দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন

    মহিপুরে পুর্নবাসনের দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটা মহিপুরে পূর্ণবাসনের দাবিতে মানববন্ধন করেছে শত শত ক্ষুদ্র ব্যবসায়ীরা। রবিবার সকাল ১০টায় মহিপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি  অনুষ্ঠিত হয়।

    এসময় বক্তব্য প্রদান করেন মহিপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল, মহিপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মহিপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান আকাশ,বাজার ব্যবসায়ী হাসান হাওলাদার প্রমূখ।

    এ সময় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে বলেন গত দুই বছর করোনার ধাক্কায় আমরা নিঃস্ব হয়ে গেছি। সংসারের খাবার জোগাড় করতে পারছিলাম না ঠিক সেইসময় এনজিও থেকে লোন নিয়ে আবারও ব্যবসা শুরু করেছিলাম কিন্তু হঠাৎই সড়ক ও জনপদের লোকজন আমাদের আবারো নিঃস্ব করে দিলো।এখন কিস্তির টাকা কোথা থেকে জোগাড় করবো তাও ভেবে পাচ্ছিনা আত্মহত্যা করা ছাড়া কোন উপায় নেই আমাদের। তাই সরকারের কাছে জোর দাবি সরকার যেন আমাদের পূর্নবাসন করে নতুন ব্যবসা করার সুযোগ দান করে।

    হোটেল ব্যবসায়ী নুর ইসলাম জানান, হঠাৎই আমার ঘরের উপরে ভাঙচুর চালায় আমি বাইরে বেরিয়ে এসে তাদেরকে ১০ মিনিট সময় চেয়ে অনুরোধ জানাই কিন্তু তারা একটি মিনিটও সময় দেননি আমি কোন মাল নামাতে পারিনি।ব্যাবসায়ীদের পূর্নবাসনের ব্যবস্থা না করা হলে আগামী ৩০ মার্চ অনশন কর্মসূচি পালন করা হবে বলে ব্যবসায়ীরা ঘোষণা প্রদান করেন ।

    উল্লেখ্য , গত সোমবার ২৩ শে মার্চ সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত শহরের সদর রোড আলিপুর -পর্যটন নগরী  সহ বাজারের ভিতরে মহিপুর প্রেসক্লাব সহ যেসব দোকান সড়ক ও জনপদের খতিয়ান ভুক্ত সম্পত্তিতে অবৈধভাবে গড়ে উঠেছে উল্লেখ করে এক্সিভেটর দিয়ে সকল প্রকার অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ