ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির
  • আজ মাঠে নামছে মুস্তাফিজের দিল্লি

    আজ মাঠে নামছে মুস্তাফিজের দিল্লি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী ম্যাচে শনিবার রবীন্দ্র জাদেজার চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) অনায়াসে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য আসরের শুরুটা হবে একদিন পিছিয়ে রবিবার। কারণ, আজ আইপিএল মাতাতে মাঠে নামছেন বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

    এ বছর আইপিএলের পরিচিত ও পুরোনো মুখ সাকিব আল হাসান নেই। তাসকিন প্রস্তাব পেলেও বিসিবির ছাড়পত্র না থাকা সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দেশের জার্সিতে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন বলে। ফলে কোটি টাকার এই আসরে এবার বাংলাদেশের হয়ে একমাত্র মুস্তাফিজই আছেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন বাঁহাতি এ পেসার।

    এবার দিল্লি মুস্তাফিজের ভিত্তি মূল্য দিচ্ছে ২ কোটি রুপি। রবিবার ব্রাব্রোর্ন স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস।

    তবে আজ দিল্লির প্রথম ম্যাচে মুস্তাফিজের না খেলার সম্ভাবনাই বেশি। কেননা তাকে এ থাকতে হচ্ছে তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। ফলে আগামী ২ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে নামার সম্ভাবনা এ কাটার মাস্টারের।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ