ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • ঝালকাঠিতে ১১'শ ইয়াবাসহ যুবক আটক

    ঝালকাঠিতে ১১'শ ইয়াবাসহ যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে ইয়াবাসহ ২৮ বছর বয়সী নাইমুর রহমান সৌরভ ওরফে খৈয়ামকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আটককৃত খৈয়াম উপজেলার পশ্চিম ইন্দ্রপাশা গ্রামের শমসের আলী হাওলাদারের ছেলে।

    বিয়য়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝালকাঠির উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন। তিনি বলেন, 'শুক্রবার দুপুর আড়াইটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইন্দ্রপাশাগ্রামের নিজ বাড়ি থেকে খৈয়ামকে আটক করা হয়। তখন তার কাছ থেকে ১১'শ পিস ইয়াবা ট্যাবলেট জ্বব্দ করা হয়।

    রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র বলেন, রাতে খৈয়ামকে থানায় নিয়ে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝালকাঠির উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছে। শুক্রবার রাত ১০টায় খৈয়ামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজাপুর থানায় মামলা করা হয়েছে। শনিবার সকালে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ