ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • ঝালকাঠিতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন

    ঝালকাঠিতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ১১ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে।

    বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

    এ সময় বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি তোফাজ্জেল হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি লস্কর মো. মাসুদ, সাধারণ সম্পাদক সুনিল বরণ হালদার।

    মানববন্ধনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ১১ দফা দাবি মেনে নিয়ে অবিলম্বে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করার দাবি জানান বক্তারা। পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ