ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • ঝালকাঠিতে জাতীয় পতাকা নিয়ে মুক্তিযোদ্ধাদের শোভাযাত্রা

     ঝালকাঠিতে জাতীয় পতাকা নিয়ে মুক্তিযোদ্ধাদের শোভাযাত্রা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ট্রাকে চড়ে শোভাযাত্রা করেছেন বীর মুক্তিযোদ্ধারা। রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে নলছিটি উপজেলায় গিয়ে শেষ হয়।

    শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন ও নাজমুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার এবং এনডিসি মো. বশির গাজী। শোভাযাত্রায় জাতীয় পতাকা নিয়ে জেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধা অংশ নেন। শোভাযাত্রাটি নলছিটি উপজেলায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধারা তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবেন। এর মধ্যে প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে র‌্যালি ও সমাবেশ। জেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ