ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা
  • ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় অটোচালকের মৃত্যু, সড়ক অবরোধ

    ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় অটোচালকের মৃত্যু, সড়ক অবরোধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে ম্যাজিক গাড়ি ও অটোরিকশার সংঘর্ষে স্বপন খান (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নবগ্রাম-গাভারামচন্দ্রপুর সড়কের উপচড়া প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। সে পেশায় একজন অটোরিকশাচালক। দুর্ঘটনাকবলিত অটোরিকশায় তিনি যাত্রী ছিলেন। নিহত স্বপন খান সদর উপজেলার দোগলচিড়া গ্রামের আলো খানের ছেলে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, নবগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী অটোরিকশা উপচড়া প্রাইমারি স্কুলের সামনে এলে বিপরীতগামী একটি যাত্রীবাহী ম্যাজিক গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু অটোরিকশার যাত্রী স্বপন খানের। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরো পাঁচ যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত স্বপনের লাশ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দোগলচিড়া গ্রামের বাড়িতে নিয়ে যায় স্বজনরা। ঘটনার পর থেকে গাছের গুড়ি ফেলে একঘণ্টা সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। এতে সড়কের দুই পাশে যাত্রীবাহীসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে ঘটনায় জড়িতদের বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ