ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

    সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা-ঝালকাঠি রুটের যাত্রীবাহী লঞ্চ এমভি ফারহান-৭ এর ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। এতে যাত্রীবাহী লঞ্চের সামনের অংশ ছিদ্র হয়ে গেলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে লঞ্চটি সারদল এলাকায় নদীর তীরে রাখা হয়।


    নলছিটির মল্লিকপুর এলাকায় সুগন্ধা নদীতে  শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী ফারহান-৭ লঞ্চটি সন্ধ্যায় নলছিটি লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়ার পর খুব দ্রুত চলছিল। সুগন্ধা নদীর মল্লিকপুর এলাকা অতিক্রম করার সময় লঞ্চটি বালুবাহী বাল্কহেডটিকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি ডুবে যায় এবং লঞ্চের সামনের কিছু অংশ ফেটে পানি ঢুকতে থাকে। অবস্থা বেগতিক দেখে মাস্টার লঞ্চটি দ্রুত সারদল এলাকায় চরে ঠেকিয়ে দিলে যাত্রীরা দ্রুত নেমে যান। আর স্থানীয়রা ট্রলার নিয়ে বাল্কহেডে থাকা ৫ জন স্টাফকে উদ্ধার করে। ঘটনার পরপরই তুষখালী থেকে ঢাকাগামী পূবালী-৭ লঞ্চটি দুর্ঘটনাস্থলে এসে কিছু যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

     

    লঞ্চের সুকানি মো. নুরুল ইসলাম জানান, যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। তারা নিরাপদে যার যার গন্তব্যে চলে গেছেন। দুর্ঘটনায় লঞ্চটির সামনের অংশে একটি ফাটল ধরেছে, তা মেরামত করা হচ্ছে।


    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, দুর্ঘটনার পর লঞ্চের যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়েছে। এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

    বরিশাল সদর নৌ থানার এসআই প্রসেনজিৎ জানান, এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত লঞ্চটি মেরামতের জন্য বেলতলা ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। একইসঙ্গে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ