ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা
  • সাংবাদিক হিমুর স্মরণে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভা

    সাংবাদিক হিমুর স্মরণে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি প্রেসক্লাবের আজীবন সদস্য, সাবেক সাধারণ সম্পাদক ও বিটিভির জেলা প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিমুর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) সকালে টাউনহলে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    স্মরণসভায় প্রধান আলোচক ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি, অধ্যাপক ডাক্তার অসিম কুমার সাহা। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রয়াত সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু ছিলেন একজন বিনয়ী, সৎ ও আদর্শবান সাংবাদিক ছিলেন। সকল সাংবাদিককে হিমু’র জীবনআদর্শ অনুসরণ করা উচিত।

    রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-আমিন তালুকদারের সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, পৌরসভার প্যানেল মেয়র তরুন কুমার কর্মকার, জেলা তথ্য অফিসার আহসান কবীর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমাণ্ডার দুলাল সাহা, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান, রিপোর্টর্স ইউনিটির সহ সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মান্নান তাওহিদ, সাংবাদিক অলোক সাহা ও প্রয়াত সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু’র ভাই হাসান মাহামুদ। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও প্রয়াত সাংবাদিক হিমু’র স্বজনরা উপস্থিত ছিলেন।

    স্বরণসভায় বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু ছিলেন একজন সৎ-নির্ভিক ও নিবেদিত প্রাণ সাংবাদিক। তিনি নিজেকে একজন আদর্শবান ও অনুসরণীয় সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। তাঁর মৃত্যুতে জেলার  সাংবাদিকতার অপূরণীয় ক্ষতি হয়েছে।

    স্বরণসভা শেষে প্রয়াত সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু’র আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ