ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা
  • বাউফলে সন্তানের সামনে ট্রলি চাপায় মা নিহত

    বাউফলে সন্তানের সামনে ট্রলি চাপায় মা নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলায় মালবাহী ট্রলির চাপায় শিল্পী বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 


    শুক্রবার (১৮ মার্চ) সকালে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর সড়কে এ ঘটনা ঘটে। নিহত শিল্পী বেগম কাছিপাড়া ইউনিয়নের আনার কলি গ্রামের মো. দুলাল ফরাজির স্ত্রী। 


    স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে নিহত শিল্পী বেগম প্রয়োজনীয় কাজে ছেলেকে নিয়ে কাছিপাড়া থেকে রিক্সায় করে বাহেরচর যাচ্ছিল। হঠাৎ বিপরীত দিক থেকে এসে একটি ইট বোঝাই ট্রলি রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ছেলের সামনে শিল্পী বেগমের মৃত্যু হয়। 


    মর্মান্তিক এ দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতাদের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে, উত্তেজিত জনতা ট্রলিকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। 


    এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন বলেন, ট্রলি গাড়ীর ড্রাইভার উপজেলার নাজিরপুর ইউনিয়নের রিয়াজ পালিয়ে গেলেও তার সহযোগী (হেলপার) নয়নকে (২৪) স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ