ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
  • ঘরে ঘরে ঈদ আনন্দ ছড়িয়ে দিল ফেসবুক গ্রুপ 'নলছিটি পরিবার'

     ঘরে ঘরে ঈদ আনন্দ ছড়িয়ে দিল ফেসবুক গ্রুপ 'নলছিটি পরিবার'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি শহরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যবরণ  করা এক শিক্ষেকর বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন বিধবা রাশিদা বেগম। ওই বাসায় কাজ করতে গিয়ে তিনিও করোনা আক্রান্ত হন। এরপর কাজ হারিয়ে দুর্বিষহ দিন কাটছিল অল্প আয়ের এ পরিবারের। 

    সোমবার তাঁর হাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জনপ্রিয় গ্রুপ 'নলছিটি পরিবার'র পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়। ঈদের আগে এ উপহার পেয়ে খুশি রাশিদা। তিনি প্রাণভরে দোয়া করেন গ্রুপের সবাইকে। খুশিতে আপ্লুত রাশিদা বলেন, ‘যারা এসব দিছে, আল্লাহ তাদের আরো অনেক অনেক দেউক। 

    আল্লাহ যেন তাদের বালা-মুসিবত দূর করে হেফাজতে রাখেন।  পৌর এলাকার বৈচন্ডী গ্রামের দিনমজুর হানিফ আকন। স্ত্রী, ৩ সন্তান নিয়েই তাঁর পরিবার। করোনায় কাজ না পেয়ে অসহায় হয়ে পড়েন তিনি। পাঁচ সদস্যের সংসারও চলছে কোনোমতে চেয়েচিন্তে। সোমবার দুপুরে নলছিটি পরিবার'র ঈদ উপহারসামগ্রী পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেন। শুধু রাশিদা আর হানিফই নয়, নলছিটি পরিবারের পক্ষ থেকে অসহায় পরিবারকে দেওয়া হচ্ছে ঈদসামগ্রী। 

    প্রতিবন্ধী ব্যক্তি, বিধবা, ভিক্ষুক, রিকশাচালক, দিনমজুর, গৃহকর্মী, হকারসহ দুইশতাধিক অসহায় মানুষ সোমবার সকালে ফেসবুক গ্রুপ নলছিটি পরিবারের দেওয়া ঈদ উপহার সামগ্রী পেয়েছেন।  প্রতিটি প্যাকেটে রয়েছে সেমাই, চিনি, ছোলা,  নুডুস, ট্যাংক । ঈদের আগ পর্যন্ত এ কার্যক্রম অব্যহত রাখার ঘোষণা দিয়েছেন গ্রুপের সংশ্লিষ্টরা। উপহারসামগ্রী পেয়ে  ভিক্ষুক ফাতেমা বেগম বলেন, ‘করোনার লইগ্যা মানুষের কাজকাম তেমন নাই। তাই ভিক্ষাও আগের মত দেয় না। খুবই কষ্টে আছি।  পোলা-মাইয়া নিয়া কোনো রকম ডাল-ভাত খাইয়া সংসার চলতেছে। আপনাগো দেওয়া খাবার পাইয়া মনে হইতাছে এবারের ঈদটা ভালোই কাটব। ’এই সহায়তা পেয়ে তারা সবাই যেমন খুশি, তেমনি নলছিটি পরিবারের  সবাইকে প্রাণভরে দোয়া করেছেন।  

    নলছিটি পরিবার'র মডারেটর হাসান আরেফিন বলেন, ‘আর্তমানবতার সেবায় নলছিটি পরিবার গ্রুপ সব সময় এগিয়ে। গত বছর করোনা শুরুর সময় সবার আগে নলছিটি পরিবার গ্রুপ এগিয়ে এসে অসহায়দের ঈদ উপহার দিয়েছে। শীতের সময় মানবতার দেয়াল নির্মাণের উদ্যোগ নেয়। এছাড়া বৃক্ষরোপন, চিকিৎসা সেবায় ডিসকাউন্ট কার্ড সরবারহ, বেকারদের কর্মস্থানের সুযোগ সৃষ্টিসহ জনকল্যাণমুলক নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। 

    এখন ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হচ্ছে নলছিটির জনগণের জন্য। এজন্য পরিবারের সদস্য ও নগদ অর্থদিয়ে সহায়তাকারী সদস্যদের অনেক অনেক ধন্যবাদ। নলছিটি পরিবারে দানকারীদের মতো যদি সমাজের উচ্চবিত্তরা এগিয়ে আসত, তবে আমাদের দেশে অভাব বলে কিছু থাকত না।

     অপর মডারেটর ফয়সাল আব্দুল্লাহ বলেন, ‘নলছিটি পরিবার বারবার আমাদের উপজেলার জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। অভাবী লোকগুলোর মুখে হাসি ফুটিয়ে চলেছে। আজ ঈদ উপহারে যেসব দিয়েছে, এ রকম খাদ্যসামগ্রী অভাবী এই মানুষগুলো অনেক দিন খায়নি। ঈদটা তাদের ভালোই যাবে। ধন্যবাদ নলছিটি পরিবার  গ্রুপকে। ’এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন গ্রুপ এডমিন মেহেদি হাসান, মডারেটর হাসান আরেফিন, ফয়সাল আব্দুল্লাহ, হাসান আবেদুর রেজা সুজন প্রমুখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ