ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এবার ইনস্টাগ্রাম থেকে মুছে গেল কঙ্গনার পোস্ট

    এবার ইনস্টাগ্রাম থেকে মুছে গেল কঙ্গনার পোস্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতিই টুইটার থেকে বিতাড়িত হয়েছেন কঙ্গনা রানাউত। এবার হয়তো ইনস্টাগ্রাম থেকে অ্যাকাউন্ট ডিলিটের পালা। অন্তত কঙ্গনার ট্র্যাক রেকর্ড তো তাই বলছে। করোনা আক্রান্ত হওয়ার পর ‘করোনাকে ধ্বংস করব’ লিখে নিজের একটি ধ্যানমগ্ন ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন কঙ্গনা। অভিনেত্রীর দাবি, ওই ছবি সোশ্যাল নেটওয়ার্কের পক্ষ থেকে মুছে দেওয়া হয়েছে। আর এর পিছনে হাত রয়েছে, ‘কোভিড ফ্যান ক্লাবের’।

    নিজের ইনস্টা স্টোরিতে কঙ্গনা লিখেছেন, ‘ইনস্টাগ্রাম আমার করোনাকে ধ্বংস করব পোস্ট ডিলিট করেছে, কারণ কেউ নাকি কষ্ট পেয়েছে এতে! সাম্যবাদ ও সন্ত্রাসবাদের প্রতি সহানুভূতিশীল মানুষ এর আগে দেখেছি, কিন্তু করোনা ফ্যান ক্লাব নতুন!… মাত্র ২ দিন ইনস্টাগ্রামে আছি। এখন মনে হচ্ছে এটাও থাকবে না।’ নিজের পোস্টের সঙ্গে অনেকগুলো লাফিং ইমোজিও ব্যবহার করেছেন কঙ্গনা।

    এর আগে নিজের করোনা সংক্রমণের খবর শেয়ার করে কঙ্গনা লিখেছিলেন, ‘জানি না কতদিন ধরে আমার শরীরে ভাইরাস ছিল। এবার ওদের মেরে ফেলব। দয়া করে ভয় পাবেন না। আপনি যত ভয় পাবেন তত ওরা আপনাকে ভয় দেখাবে। আসুন একসঙ্গে কোভিড-১৯-এর বিনাশ করি। কোভিড-১৯ সামান্য ফ্লু ছাড়া আর কিছুই না।’

    উল্লেখ্য পশ্চিমবঙ্গের ভোট নিয়ে সমানে বিতর্কিত টুইট করায় সাসপেন্ড করা হয়েছে কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট। সেই সময় একের পর এক টুইট করে তিনি আক্রমণ করে যাচ্ছিলেন তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফলে তার অ্যাকাউন্ট সব সময়ের জন্য বন্ধ করে দেয় টুইটার। আর এবার করোনা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার পোস্ট মুছে দিল ইনস্টাগ্রাম।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ