ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • ঝালকাঠিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

    ঝালকাঠিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা, এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে বর্নাঢ্য ট্রাকশো উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

    পরে সুগন্ধা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। ভোক্তা অধিকারের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।

    অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজর্স্ব) নাজমুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার, কাউন্সিলর হাফিজ আল মাহমুদ।

    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সযোগিতায় জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

    বক্তারা বলেন, জাতিসংঘ স্বীকৃত নিরাপদ পণ্য বা সেবা পাওয়ার অধিকার, তথ্যের অধিকার, পছন্দের অধিকার, জানার অধিকার, প্রতিকার পাওয়ার অধিকার, ভোক্তা শিক্ষা লাভের অধিকার, সুস্থ পরিবেশের অধিকার বিষয়ে সকলের সচেতন হতে হবে। অন্যদের সচেতন করতে হবে। তাহলে ভোক্তার অধিকার নিশ্চিত করা সম্বব হবে বলে মত দেন বক্তারা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ