ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ঝালকাঠিতে ৫৮ হাজার পরিবার পাচ্ছে টিসিবি পণ্য

    ঝালকাঠিতে ৫৮ হাজার পরিবার পাচ্ছে টিসিবি পণ্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে এই প্রথম বারের মতো কার্ডের মাধ্যমে ৫৮ হাজার পরিবারকে ন্যায্যমূল্যে দেওয়া হবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য। আগামী ২০ মার্চ থেকে জেলার চারটি উপজেলায় একযোগে দেওয়া হবে তেল, ডাল ও চিনি। ইতোমধ্যেই এ পণ্যের সুবিধাভোগীদের তালিকা তৈরি করেছে উপজেলা প্রশাসন।

    বরিশাল থেকে ট্রাকে করে মালামাল এসে পৌঁছেছে জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখানেই টিসিবি পণ্যের প্যাকেট করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে এ কার্যক্রম পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন ও এনডিসি বশির গাজী।

    ঝালকাঠির এনডিসি মো. বশির গাজী জানান, প্রথম কিস্তিতে ৫৮ হাজার পরিবারের মাঝে ন্যায্যমূল্যে দুই কেজি চিনি, দুই কেজি ডাল, দুই লিটার তেল বিক্রি করা হবে। দ্বিতীয় দফায় এ পণ্যের সঙ্গে দুই কেজি ছোলা যুক্ত করা হবে। চিনি প্রতিকেজি ৫৫ টাকা, ডাল ৬৫ টাকা ও তেল ১১০ টাকা করে বিক্রি হবে। অল্প আয়ের মানুষের জন্য জেলা প্রশাসন তালিকা করে কার্ড বিতরণ করেন। এ পণ্য তালিকাভুক্ত পরিবারগুলো কিনতে পারবেন। ঝালকাঠিতে এখনপর্যন্ত ২০ হাজার লিটার সোয়াবিন তেল, এক লাখ ৯ হাজার কেজি করে অন্যান্য পণ্য মজুদ রয়েছে। ইতোপূর্বে এ পণ্য বরিশাল থেকে ডিলারদের মাধ্যমে আনা হয়। ডিলাররাই এ পণ্য তালিকাভুক্ত পরিবারের মাঝে বিক্রি করবেন।

    কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি করা হলে নিরাপদে গ্রাহক তাঁর পণ্য কিনে নিতে পারবেন। পাশাপাশি ডিলাররা কাউকে কম বেশি দেওয়ারও সুযোগ পাবেন না বলেও জানান এনডিসি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ