ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • ইতিহাসের এই দিনে

    ইতিহাসের এই দিনে
    ইতিহাসের এই দিনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ ১০ মে ২০২১, সোমবার। ২৭ বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ১৩০তম দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

     

    ঘটনাবলি:
    ১৫০৩ – ক্রিস্টোফার কলম্বাস স্যানে আইল্যান্ড ভ্রমণ করেন।

    ১৫২৬ – পানিপথের যুদ্ধ জয় করে মোগল সম্রাট বাবর আগ্রায় প্রবেশ করেন।

    ১৭৭৩ – গ্রেট ব্রিটেনের সংসদে চা-আইন পাস হয়।

    ১৭৭৪ – লুইস ফ্রান্সের রাজা এবং মেরি অ্যাস্টোইলেট রানি হন।

    ১৭৭৪ – বাংলার নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের জন্ম।

    ১৮২৪ – লন্ডনে জাতীয় গ্যালারি জনগণের জন্য খুলে দেওয়া হয়।

    ১৮৫৭ – ভারতবর্ষে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সিপাহি বিপ্লবের সূচনা হয়।

    ১৮৬৩ – বাঙালি লেখক, বাংলা মুদ্রণের পথিকৃৎ উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর জন্ম।

    ১৮৭১ – ফ্রান্সের দ্বিতীয় সম্রাট লুই নেপোলিয়ন বা তৃতীয় নেপোলিয়নের শোচনীয় পরাজয় ফ্র্যাংকফুট চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে চূড়ান্ত রূপ পরিগ্রহ করে।

    ১৮৭২ – ভিক্টোরিয়া উডহল যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা, যিনি প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত হয়েছিলেন।

    ১৯০৫ – কণ্ঠশিল্পী পঙ্কজকুমার মল্লিকের জন্ম।

    ১৯৩৩ – বার্লিন বিশ্ববিদ্যালয়ের সামনে নাৎসিরা পঁচিশ হাজার বই পুড়িয়ে দেয়।

    ১৯৪০ – জার্মানি নেদারল্যান্ড, লুক্সেমবার্গ ও বেলজিয়াম দখল করে নেয়।

    ১৯৪১ – ব্যাপক বোমা বর্ষণের ফলে লন্ডনের হাউস অব কমন্স ধ্বংস হয়।

    ১৯৭৪ – সিলভ্যা উইল্টর্ড, ফরাসি ফুটবল খেলোয়াড়ের জন্ম।

    ১৯৮৫ – সাহিত্যিক প্রমথনাথ বিশীর মৃত্যু।

    ১৯৯৪ – নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ