ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • ঝালকাঠিতে জেলা মহিলা দলের বিক্ষোভ অনুষ্ঠিত

    ঝালকাঠিতে জেলা মহিলা দলের বিক্ষোভ অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঝালকাঠিতে জেলা মহিলা দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ শহরের মধ্যচাঁদকাঠি জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন জেলা মহিলা দল।

    জেলা মহিলা দলের সভানেত্রী মাফুজা জুয়েলের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা নাছরিন সুইটি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা মুক্তা, সাংগঠনিক সম্পাদক শারমীন লেলিন মুক্তা প্রমুখ।

    এ সময় বক্তারা বলেন, চাল, ডাল, তেল ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতেও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

    সমাবেশ শুরু হলে মহিলা দলের নেত্রী-কমীরা জড়ো হলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের উপস্থিতে  মহিলা দলের নেত্রী-কমীরা সমাবেশ স্থল ত্যাগ করেন।

    পুলিশ জানান, কোন অনুমতি ছাড়াই লোকজন জড়ো হওয়ায় তাদের সরিয়ে দেওয়া হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ