ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু
  • কলেজ শিক্ষার্থী হত‌্যার প্রতিবাদে মানববন্ধন

    কলেজ শিক্ষার্থী হত‌্যার প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থী সাদীয়া আক্তার সাথীকে পরিকল্পিতভাবে হত‌্যার বিচারের দাবিতে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বরিশাল সচেতন নাগরিক বৃন্দ।

    সোমবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বাসদ সভানেত্রী মনীষা চক্রবর্তী সাদিয়া আক্তার সাথীর মৃত্যুর সঠিক তদন্ত, আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    মানববন্ধনে বক্তারা বলেন, ‘এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, প্রশাসনকে সাদিয়ার অস্বাভাবিক মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে।’

    এ সময় সচেতন নাগরিক বৃন্দ অস্বাভাবিক এ মৃত্যুর সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এর আগে রোববার রাতে সাদিয়ার মৃত্যুর ঘটনায় জেলা ডিবির কনস্টেবল মাইনুল ইসলামের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা সিরাজুল হক মৃধা।

    উল্লেখ্য, সোমবার (৭ মার্চ) বরিশাল সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড বৈদ্যপাড়ায় এক ভবনের ৫ তলা থেকে সাদিয়া আক্তার সাথী নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। সাদিয়া আক্তার সাথী ও বরিশাল জেলা ডিবির কনস্টেবল মাইনুল ইসলাম এক বছর আগে প্রেম করে বিয়ে করে বরিশালে ভাড়া বাসায় বসবাস করতেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ