ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু
  • এ সরকার ডিজিটাল চোরের খনি- জাকির হোসেন নান্নু

     এ সরকার ডিজিটাল চোরের খনি- জাকির হোসেন নান্নু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও যুবদল ঢাকা বিভাগের টিম প্রধান জাকির হোসেন নান্নু বলেছেন, সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাড়ে ৭ কোটি মানুষের জন্য সাড়ে ৭ কোটি কম্বল এনেছিলেন। কিন্তু তিনি নিজের কম্বলটি পাননি। তাই তিনি বলেছিলেন, সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। সেদিন বঙ্গবন্ধু পেয়েছিলেন এনালগ চোর, আর বর্তমান সরকার পেয়েছে ডিজিটাল চোর।
    রোববার কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে নগরীর সরদরোডে বিএনপি কার্যালয় সংলগ্ন অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশাল জেলা (উত্তর এবং দক্ষিণ) যুবদল আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
    বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান।
    এসময় বর্তমান সরকারের বিভিন্ন দুর্নীতির সমালোচনা করে প্রধান অতিথি জাকির হোসেন নান্নু বলেন, ‘ফরিদপুরের জাতীয় বেয়াই ২ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এমনিভাবে সারা দেশে হাসিনার না জানি কত বেয়াই বিদেশে টাকা পাচার করছে! এখন প্রধানমন্ত্রীর কথায় দেশ চলে না, দেশ চলে সিন্ডিকেটের কথায়। তাই শেখ হাসিনা কোন ভাবেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রন করতে পারবেনা। অবৈধ নিশি ভোটের সরকারের কাছে প্রতিবাদ করে কোন লাভ নেই। এখন এই সরকারের পদত্যাগ চাই আমরা।
    বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদ কামরুজ্জামান দুলাল, বরিশাল মহানগর বিএনপি’র আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, বরিশাল জেলা (দক্ষিণ) এর সদস্য সচিব এ্যাডভোকেট আকতার হোসেন মেবুল এবং উত্তরের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহ, যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম তছলিম উদ্দিন।
    এদিকে, বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান নেয়। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সদর রোডসহ অশ্বিনী কুমার হল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ