ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু
  • বিএম কলেজের শিক্ষার্থী হত্যার বিচার দাবি

     বিএম কলেজের শিক্ষার্থী হত্যার বিচার দাবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     
    সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের গণিত বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী শাশ্বতী রায় চৈতি হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল রবিবার বেলা ১২টায় বিএম কলেজের মসজিদ গেটের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিএম কলেজের বিভিন্ন বিভাগ ও বর্ষের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন গনিত বিভাগের স্নাতকোত্তর বর্ষের শিক্ষার্থী শাকিল মাহমুদসহ অন্যান্যরা। বক্তারা বিএম কলেজ ছাত্রী চৈতির হত্যাকারীদের কঠোর বিচার দাবি করেন। মানববন্ধন শেষে একই দাবিতে ক্যাম্পাসের বাইরে বিএম কলেজ রোডে বিক্ষোভ মিছিল করেন তারা। গত ৫ মার্চ ভোলার চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কলেজপাড়া এলাকার শ্বশুরবাড়ির নিজ কক্ষ থেকে গৃহবধূ শাশ্বতী রায় চৈতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চৈতির বাবা বাদী হয়ে মেয়ের শ্বশুড়, শাশুড়ি ও জামাতার বিরুদ্ধে চরফ্যাশন থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দুই আসামি গ্রেফতার হলেও শাশুড়ি নিয়তি রানী এখনও পলাতক রয়েছেন।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ