ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু
  • বরিশালে দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

    বরিশালে দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ শ্লোগান নিয়ে ১৫ তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ-২০২২ এর দুই দিনব্যাপী বরিশাল বিভাগীয় উৎসব শুরু হয়েছে। চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে গতকাল রবিবার সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। এ সময় ইউনিসেফ বরিশাল বিভাগীয় প্রধান তৌফিক আহম্মদ, চিলড্রেনস ফিল্ম সোসাইটি বরিশাল আহ্বায়ক তনিমা রহমান খান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা শিল্পকলা একাডেমীতে রোববার শুরু হওয়া উৎসব আজ সোমবার শেষ হবে। দুই দিনব্যাপী উৎসবে সকাল ১১ টা, দুপুর ২টা, বিকেল ৪ টা ও সন্ধ্যা ৬ টায় মোট ৪ টি প্রদর্শনীতে ৯টি শিশুতোষ চলচ্চিত্র দেখানো হচ্ছে। উৎসবে প্রদর্শন করা সকল চলচ্চিত্র সবার জন্য উন্মুক্ত রয়েছে। শিশু সংগঠকরা জানান, প্রথমবারের মতো দেশের ৮ বিভাগীয় শহরে উৎসবটির আয়োজন করা হচ্ছে। এর আগে বরিশালে সব শেষ ২০১৪ সালে আন্তর্জাতিক শিশু চলচিত্র উৎসবের বরিশাল বিভাগীয় উৎসবের আয়োজন হয়েছিলো। দীর্ঘ ৮ বছর পর বরিশাল বিভাগীয় উৎসবের আয়োজন করায় খুশী শিশু কিশোররা। এই আয়োজন শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে সহায়ক হবে বলে জানিয়েছেন চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ বরিশালের আহ্বায়ক তনিমা রহমান খান। সাংস্কৃতিক কর্মকাণ্ড বেগবান করতে আগামীতেও এই আয়োজনে সহায়তা অব্যাহত রাখার কথা বলেছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ