ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু
  • সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তান নিহতের শোকে ৬ দিনের মাথায় মৃত্যু

    সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তান নিহতের শোকে ৬ দিনের মাথায় মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পিকআপ ভ্যানের চাপায় পিষ্ট হয়ে গত সোমবার মো. আবুল কালামের স্ত্রী নুরুন্নাহার বেগম (৪০) ও ছেলে মো. রাকিব (১৬) নিহত হন। স্ত্রী-সন্তান হারানোর শোকে সপ্তাহ না ঘুরতেই গতকাল রোববার ভোর রাতে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আবুল কালাম। পরিবারে এখন জীবিত একমাত্র মেয়ে পারভিন (১৮)। বাবা মা ও ভাইয়ের মৃত্যু শোকে কান্নায় মূর্ছা যাচ্ছেন। এ ঘটনা বরগুনা আমতলী উপজেলার পশ্চিম চুনাখালী এলাকার একটি পরিবারের। একই পরিবারের তিনজনের এমন মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া। জানা যায়, উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নুরুন্নাহার ও ছেলে রাকিব মির্জাগঞ্জ দরবারের উদ্দেশ্যে গত সোমবার বাড়ি থেকে রওনা দেন। তাঁর ভাই সিদ্দিক পাহলানের বাড়িতে যাওয়ার পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম চুনাখালী এলাকায় পিকআপ ভ্যানের চাপায় স্ত্রী নুরুন্নাহার বেগম ও ছেলে রাকিব নিহত হন। তাঁদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েন কালাম। স্ত্রী-সন্তান নিহতের ৭ দিন পরে রোববার ভোর রাতে স্বামী মো. আবুল কালাম হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। পরিবারে বেঁচে থাকা একমাত্র মেয়ে পারভিন আক্তার বারবার মূর্ছা যাচ্ছেন। কান্নায় তাঁর থামছেনা। সেই সঙ্গে বিলাপ করেই চলেছেন, ‘মোর সবই শ্যাষ অইয়্যা গ্যাছে। আলহে বাহে (বাবা ছিল), হেও আইজ মইর‌্যা গেছে। মুই কি লইয়্যা থাকমু। আল্লায় মোরে ক্যা নেলে না।’ প্রতিবেশী মাদ্রাসা শিক্ষক মো. রফিকুল ইসলাম মঞ্জু বলেন, স্ত্রী-পুত্র হারানোর শোক সইতে না পেরে কালাম হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ৭ দিনের মাথায় একই পরিবারে ৩ জন মানুষের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ