ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ
  • বরিশাল করাগারে হত্যা মামলার আসামীর মৃত্যু

    বরিশাল করাগারে হত্যা মামলার আসামীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামী জহিরুল ইসলামের (২৩) মৃত্যু হয়েছে।  গতকাল রোববার সকালে হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক। তিনি জানান, চলতি বছরের ২ ফেব্রুয়ারি হাজতি জহিরুল ইসলামকে কারা কর্তৃপক্ষ বুঝে পাই। রোববার সকাল ১০ টায় তিনি অসুস্থ হয়ে পড়লে কারা হাসপাতালে আসেন। সেখানে অবস্থার উন্নতি না হলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নতি চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতালে নেওয়া হলে ১০টা ২৬ মিনিটে দায়িত্বরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। সিনিয়র জেল সুপার বলেন, হাজতি জহিরুল ইসলাম কোন মামলার আসামী তা আমরা বলতে পারবো না। তবে তিনি হত্যা মামলার আসামী ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মারা যাওয়া জহিরুল ইসলাম মেহেন্দীগঞ্জ উপজেলার চরফেনুয়া গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। মেহেন্দীগঞ্জের শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ জানিয়েছেন, জহিরুল ইসলাম চর ফেনুয়া গ্রামের বৃদ্ধ দেলোয়ার হোসেন হত্যা মামলার আসামী ছিলেন। মাটি কাটা নিয়ে বিরোধের জের ধরে খুন হন দেলোয়ার হোসেন। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ