ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু
  • চরমোনাইয়ে লুডু-ক্যারাম খেললে জরিমানা, দোকান সিলগালা

    চরমোনাইয়ে লুডু-ক্যারাম খেললে জরিমানা, দোকান সিলগালা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে স্মার্টফোনে লুডু, ক্যারম বোর্ড বা তাস দিয়ে জুয়া খেললে ১০ হাজার টাকা জরিমানার নির্দেশনা দিয়েছেন ইউপি চেয়ারম্যান। একই সঙ্গে যে দোকানে বসে এসব খেলা হবে, সেই দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাতে চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ জিয়াউল করিম এই নির্দেশনা জারি করেন। নির্দেশনার নোটিশ ইউনিয়নের বিভিন্ন স্থানে লাগিয়ে দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়, ‘অত্র ইউনিয়নের কোনো দোকান বা স্থানে বসে স্মার্টফোন বা লুডুর কোটের দ্বারা লুডু, ক্যারম বোর্ড বা তাসের মাধ্যমে জুয়া খেলা এবং অবৈধ মাদক সেবন অবস্থায় যদি কোনো ব্যক্তিকে পাওয়া যায়, তাহলে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সঙ্গে সঙ্গে যে দোকানে খেলা অবস্থায় পাওয়া যাবে, সেই দোকান অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হইবে।’ এ বিষয়ে চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ জিয়াউল করিম বলেন, স্মার্টফোনে লুডু খেলে যুবকরা বিপথগামী হচ্ছে, তারা প্রথমে শখের বসে খেললেও পরে জুয়ায় আসক্ত হয়ে যায়। এতে সমাজে ও পরিবারে অবক্ষয় নেমে আসছে। অবক্ষয় রোধ আর তরুণ সমাজ রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তকে যুগোপযোগী আখ্যায়িত করে স্থানীয়রা বলছেন, সন্ধ্যার পরপরই যুবকরা গভীর রাত পর্যন্ত দলে দলে ভাগ হয়ে দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন স্থানে বসে লুডু খেলে। মোবাইলে লুডু খেলার পাশাপাশি জুয়ায় আসক্ত হচ্ছে তারা। প্রসঙ্গত, সৈয়দ মুহাম্মদ জিয়াউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীক নিয়ে দ্বিতীয় ধাপে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ