ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু
  • গ্রীন লাইনের ঢেউয়ে ডুবে গেল যাত্রীবাহী ট্রলার

    গ্রীন লাইনের ঢেউয়ে ডুবে গেল যাত্রীবাহী ট্রলার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশাল থেকে ঢাকাগামী ওয়াটার ওয়েজ গ্রীন লাইনের ঢেউয়ে ডুবে গেছে যাত্রীবাহী একটি ট্রলার। গতকাল রোববার বিকেল ৩টায় কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সবাই সাঁতরে নিরাপদে তীরে উঠতে পেরেছে। স্থানীয়রা জানিয়েছেন, বিকেল ৩টার দিকে ২৫-৩০ জন যাত্রী নিয়ে ট্রলারটি নদী পার হচ্ছিল। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা গ্রীন লাইন ঢাকার উদ্দেশে যাচ্ছিল। গ্রীন লাইনের ঢেউয়ে মাঝ নদীতে যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। আশিকুর রহমান নামে এক যাত্রী বলেন, গ্রীন লাইনের ঢেউয়ে ট্রলারটি ভেঙে মুহূর্তে ডুবে যায়। যাত্রীরা কোনো মতে অন্যান্য নৌকা ও ট্রলারের সহায়তায় তীরে উঠতে পেরেছে। দিন বলে কোনো প্রাণহানি হয়নি। বরিশাল নদীবন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় কোনো হতাহত হয়নি। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ