ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু
  • শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার দুপুরে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্ণেল সাইফুল হক আহমেদ(পিএসসি)।


    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ক্যাডেট কলেজের সহযোগী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ফিরোজ সরদার, মহিলা ইউপি সদস্য মোসাঃ ফাতেমা আক্তার লিপি, সমাজসেবক মোঃ আক্কেল আলী জোমাদ্দার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শারীরিক শিক্ষক একে আজাদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এর আগে প্রতিযোগিতায় ২০টি ইভেন্টে খেলাধূলা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ ২শতাধিক প্রতিযোগী অংশ নেয়।


    করোনা মহামারির জন্য দীর্ঘদিন পর  বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।  
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ