ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ
  • দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বাসদের বিক্ষোভ

    দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বাসদের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ সকাল ১১ টায় বিবি পুকুর পাড় চত্বরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বরিশাল জেলা শাখা দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতির প্রতিবাদে বাসদ ঘোষিত দাবী পক্ষের বিক্ষোভ কর্মসূচি পালন করে।

    বাসদের সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বরিশাল জেলার সহ-সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক আব্দুল মানিক হাওলাদার, বরিশাল রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন(২৩২৪) এর সভাপতি দুলাল মল্লিক, বাসদ সমর্থক বিশিষ্ট নাগরিক নজরুল ইসলাম খান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদার প্রমূখ। 

    সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। জনগণের কাছে কোনো রকম জবাবদিহি না করে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি চলছে। সরকারের বাজার নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ করার কথা থাকলেও সেই জায়গা দিয়ে সরে এসে সরকার ব্যবসায়ীদের পাহারাদার এক লুটপাটকারীর সরকারে পরিণত হয়েছে।

    বক্তারা আরও বলেন, টিসিবির গাড়ি এখন পাগলা ঘোড়ায় পরিণত হয়েছে। এই ঘোড়ার সাথে দৌড়পাল্লায় যে জিতবে সে-ই কিছু পণ্য নিয়ে বাসায় ফিরতে পারবে। অন্যথায় দুর্ভিক্ষের চরম পর্যায় পরিদর্শন করে ঘরে ফিরতে হবে। সরকারের ব্যবসায়ী মন্ত্রীরা ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের দোষ দিলেও এদেশের মানুষ জানে এগুলি দাম বাড়ানোর অজুহাত ছাড়া কিছুই নয়। বক্তারা একইসাথে ব্যাটারিচালিত রিক্সা -ইজিবাইক শ্রমিকদের হয়রানি বন্ধ করা ও নীতিমালা প্রনয়ণ করে দ্রুত ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স দেয়ার দাবি জানান।

    বাসদের সদস্য সচিব ডাঃ মনীষা বলেন, জনগণের এই দুর্দশা থেকে মুক্তি পেতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। আগামী ২৮ মার্চ অর্ধ দিবস হরতালের ডাক দিয়েছে বাম জোট। সেই হরতাল সফল করা ও ১৩ মার্চ থেকে ২৭ মার্চ বাসদ ঘোষিত দাবিপক্ষ পালন করার জন্য তিনি সর্বস্তরের জনগণকে আহ্বান জানান। সমাবেশ শুরুতে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ