ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ
  • গৌরনদীতে সুদের ভারে আত্মহত্যা

    গৌরনদীতে সুদের ভারে আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুদের টাকার জন্য জনসম্মুখে বসে লাঞ্ছিত ও বসত ঘরে তালাবদ্ধের হুমকি দেওয়ার অপমান সইতে না পেরে বিমল বাছার (৩৫) নামের তিন সন্তানের জনক বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার উত্তর ধানডোবা গ্রামের।

    নিহত বিমল ওই গ্রামের মৃত শ্রী চরন বাছারের ছেলে। ঘটনার পরপরই গ্রাম্য সুদি মহাজন সোহেল চৌকিদারের স্ব-পরিবার তাদের ঘর তালাবদ্ধ করে আত্মগোপন করেছে। 

    নিহতের বড় ভাই বাবুল বাছার জানান, বিগত করোনার সময় কাজ না পেয়ে তার সহদর দিনমজুর বিমল বাছার চড়া সুদে টাকা নেয় একই গ্রামের সুদি মহাজন সোহেল চৌকিদারের কাছ থেকে। শুক্রবার রাতে সেই টাকা উত্তোলনের জন্য সহযোগিদের নিয়ে বিমলের বাড়িতে যায় সোহেল। এসময় বিমলকে লাঞ্ছিত করে পরিবারের নারী সদস্যদের অশালীন ভাষায় গালিগালাজ করে বসতঘরে তালা দেয়ার হুমকি দেয় সোহেল।

    বাবুল বাছার কান্না জড়িত কন্ঠে বলেন, আমাদের সামনে লাঞ্ছিত ও অশালীন ভাষায় গালিগালাজের অপমান সইতে না পেরে আমার ভাই ওইদিন গভীর রাতে বিমল বিষপান করেন। মূমূর্ষ অবস্থায় রাতেই তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে বিমলের মৃত্যু হয়।
    অভিযুক্ত সোহেল চৌকিদারের বক্তব্য নেয়ার জন্য একাধিকবার তার মুঠো কল দিলে তা বন্ধ পাওয়া যায়। 
    গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানিয়েছেন, পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ