ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ
  • বাবুগঞ্জে আনসার প্লাটুন কমান্ডার কাজের ফাঁকে গড়ে তুলেছেন সবজি বাগান

    বাবুগঞ্জে আনসার প্লাটুন কমান্ডার কাজের ফাঁকে গড়ে তুলেছেন সবজি বাগান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার আঃ হালিম অবসর সময়ে গড়ে তুলেছেন সবজি বাগান। চাকুরির সুবাদে বরগুনার আঃ হালিম গত ৬মাস আগে বাবুগঞ্জে আসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস ভবনের পাশের আনসার ক্যাম্পে থেকেই নিজের দায়িত্ব পালন করনে তিনি। এরই মধ্যে তিনি নিজের কাজের ফাঁকে একটু একটু করে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস ভবনের সামনে পরিত্যাক্ত জমিতে গড়ে তুলেছেন দৃষ্টি নন্দন সবজি বাগান।

    প্রায় ৫ শতক জমিতে তিনি শাক ও সবজির সমারহ ঘটিয়ে নজড় কেরেছেন। তার সখের বাগানের শাক ও সবজি নিজেদের চাহিদা মিটিয়ে আবাসিক এলাকার প্রতিটি পরিবারের চাহিদা মেটাচ্ছে। তিনি এই বাগানটি করে একটি বার্তা দিয়েছেন  যে বাড়ির আঙ্গিনার পরিত্যাক্ত জমি চাষ করে পরিবারের পুষ্টি চাহিদা মেটানো সম্ভব। বাগানটিতে রয়েছে উচ্চ ফলনশীল জাতের বেগুন,টমেটো, মরিচ, পেপে, করোল্লা,সিম, গাজর, লাউ, পুই শাক, ডাটা শাক, ঢেঁরশ, মিষ্টি আলুসহ বিভন্ন প্রজাতির শাক ও সবজি। তার সফলতা দেখে স্থানীয়রা বাড়ির আঙ্গিনায় সবজি চাষে আগ্রহী হচ্ছে।  

    আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার আঃ হালিম বলেন, উপজেলা নির্বাহী অফিসার আমীনুল ইসলাম স্যার বিষমুক্ত সবজি বাগানটি গড়ে তুলতে আমাকে উদ্বুদ্ধ করেছে। ফলে আমি অবসর সময়ে চায়ের দোকানে অলস সময় পার না করে বাগানটিতে শ্রম দিয়ে বিষ মুক্ত সবজি উৎপাদন করতে সক্ষম হয়েছি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ