ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ
  • আকিজ মটরস'র গাড়ির মেলার উদ্বোধন

    আকিজ মটরস'র গাড়ির মেলার উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশালে চার দিন ব্যাপি আকিজ মটরস'র মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ মার্চ) বিকেলে নগরীর রূপাতলি (র‌্যাব অফিসের সম্মুখে) এ মেলার উদ্বোধন করেন আকিজ মটরস এর সিইও শেখ আমিন উদ্দিন।

    মেসার্স এম এন কর্পোরেশনের স্বত্বাধিকারী মো: মতিউর রহমান সোহেলের সভাপতিত্বে ও আকিজ মটরস এর এরিয়া ম্যানেজার সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো: সাইদুর রহমান জাকির, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমাজসেবী হাবিবুর রহমান।

    মেলায়  প্রদর্শনীর  জন্য রাখা হয় ১ থেকে ২৩ টনের মালামাল বহনের পিকাপ, টেম্পু, ডাম্প ট্রাক, বাল্ক ক্যারিয়ার, প্রাইম মুভার ও ট্রেইলার,নআকিজ, ফর্কলিফট, মিনিবাস, মাইক্রোবাস, এ্যাম্বুলেন্স, ইলেকট্রিক মটর সাইকেল ও গাড়ি।

    এসময় আরো উপস্থিত ছিলেন আকিজ মটরস'র অপারেশন ডিরেক্টর খন্দকার শাহিন আহাম্মেদ তপন, ডিরেক্টর বিজনেস ডেবেলপমেন্ট মো সাইফুল আলম জামিলসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ