ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর উপহার নগদ টাকা পেলেন ৫ হাজার মানুষ

    ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর উপহার নগদ টাকা পেলেন ৫ হাজার মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে ঈদ উপলক্ষে দরিদ্র ও অসহায় ৫ হাজার ৫০ জনকে প্রধানমন্ত্রীর উপহার নগদ টাকা বিতরণ করা হয়েছে। রবিবার সকালে পৌরসভা চত্বরে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। 

    পরে জনপ্রতি নগদ ৪৫০ টাকা করে তুলে দেন জেলা প্রশাসক মো. জোহর আলী। পৌরসভা কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। এ ছাড়াও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

    ঈদের আগে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পেয়ে খুশি পৌর এলাকার দরিদ্র মানুষ।  অনুষ্ঠানে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বলেন, বিএনপি করোনাভাইরাস নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। করোনাকালেও তাঁরা মানুষের পাশে না থেকে সরকারের সমালোচনা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কথা চিন্তা করে ঈদের আগেই সহায়তা পৌঁছে দিয়েছেন। আওয়ামী লীগ সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে, এটাই তাঁর প্রমান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ