ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • কাঁঠালিয়ায় শিক্ষক হত্যার ঘটনায় মামলা

    কাঁঠালিয়ায় শিক্ষক হত্যার ঘটনায় মামলা
    ছবি: প্রতীকি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়ায় জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্কুল শিক্ষক সুজন ঘরামী নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার দুদিন পর বৃহস্পতিবার সকালে নিহতের বাবা আব্দুল মালেক ঘরামী বাদী হয়ে ১৪ জনকে আসামি করে থানায় মামলাটি দায়ের করেন।

    এর আগে গত ৭ মার্চ সকালে উপজেলার তারাবুনিয়া বাজারে সোহরাফ হোসেনের চায়ের দোকানের সামনে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী জাকির মৃধার নেতৃত্বাধিন প্রতিপক্ষের হামলার শিকার হন স্কুল শিক্ষক সুজন ঘরামী।

    হামলায় একই গ্রামের কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজন ঘরামী, তার ছোটভাই শাহীদ ও বাবা আব্দুল মারেক ঘরামী গুরুতর আহত হন।

    এদের মধ্যে সুজন ঘরামীকে আশঙ্কজনক অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতী ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ মার্চ মৃত্যুবরণ করেন সুজন ঘরামী।

    কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদী আলী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি। তবে তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ